কৃষ্ণাঙ্গ যুবককে গুলি: পুলিশকে সমর্থন দিতে কেনোশায় ট্রাম্প

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৯:৫০

পুলিশের গুলিতে জেকব ব্ল্যাক নামের এক কৃষ্ণাঙ্গ যুবক আহত হওয়ার ঘটনায় উত্তপ্ত  হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহর। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কেনোশা শহর সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানা গেছে, স্থানীয় পুলিশকে সমর্থন দিতে ট্রাম্প এই সফর করেছেন। 

কেনোশার মিডওয়েস্টার্ন সিটিতে ট্রাম্প অভিযোগ করেছেন যে স্থানীয় সন্ত্রাসীরা শহরটিতে তাণ্ডব চালাচ্ছে।

গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোশা শহরে কৃষ্ণাঙ্গ যুবক জেকব ব্ল্যাক পুলিশের গুলিতে আহত হন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা  জানান যে তার শরীরের কোমরের নিচ অংশ প্যারালাইজড হয়ে গেছে। এই ঘটনায় কেনোশায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। 

চলতি বছরের মে মাসে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের হত্যাকাণ্ডকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সেই বর্ণবাদবিরোধী আন্দোলন  যুক্তরাষ্ট্রে এখনো চলছে। এমন পরিস্থিতিতে একদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর বার্তা দিচ্ছেন। অন্যদিকে বাইডেন অভিযোগ করছেন যে ট্রাম্প  যুক্তরাষ্ট্রে জাতিগত বিভাজন তৈরি করছে। নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে চালানো বিভিন্ন জরিপ বলছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী জো বাইডেন। 

ইত্তেফাক/এআর
 ".