লাদাখে 'সংঘর্ষ', ভারতীয় সেনা নিহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১২:৫৮

লাদাখ সীমান্তে ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা নিহত হয়েছেন। তিব্বতের এক প্রতিনিধি মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চীনা সেনাদের শোডাউনে ওই সেনা নিহত হন।  

তবে সংঘর্ষে হতাহতের কথা আনুষ্ঠানিকভাবে চীন ও ভারতের পক্ষ থেকে বলা হয়নি।  

তিব্বত পার্লামেন্টের সংসদ সদস্য নামঘিয়াল দোলকার লাগিয়ারি বার্তা সংস্থা এএফপি'কে বলেন, ‘শনিবার রাতে ‘সংঘর্ষে’ ভারতের স্পেশাল ফোর্সের তিব্বতীয় বংশোদ্ভূত এক সেনা শহীদ হয়েছেন। তবে তিনি ওই সেনার নাম পরিচয় জানান নি। 

এছাড়া তিনি জানান, সংঘর্ষে ভারতীয় আরো সেনা আহত হয়েছেন। 

এর আগে লাদাখে চীন সেনাদের সঙ্গে সংঘর্ষে ভারতের অন্তত ২০ জওয়ান নিহত হন। এরপর থেকে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। আল জাজিরা, এএফপি।

ইত্তেফাক/এসআর