সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্পের জামাতা ও তার জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। মঙ্গলবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ।
এসপিএ'র খবরে বলা হয়, উভয় পক্ষই মধ্যপ্রাচ্যে শান্তি এবং ফিলিস্তিনি ও ইসরাইলের মধ্যকার সংকট সমাধানের বিষয়ে আলোচনা করেছেন।
গত সোমবার মধ্যপ্রাচ্য সফর শুরু করেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার।
ইত্তেফাক/এআর
