৩ সেপ্টেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার
আজ ১৯ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ১৪ মহরম ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ কন্যা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ১৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কন্যা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৫। শুভ বার: বুধ ও বৃহস্পতি। শুভ রত্ন: পান্না ও পোখরাজ।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। প্রয়োজনে বড় ভাইবোনদের পরামর্শ গ্রহণ করতে পারেন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। অপ্রয়োজনীয় ব্যয় করা থেকে বিরত থাকুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে। চাকরিজীবীদের জন্য সময় অনুকূল থাকবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
আধ্যাত্মিক চিন্তাচেতনায় সমৃদ্ধি আসতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। তীর্থগমন হতে পারে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঝুঁকি না নিলেই ভালো করবেন। রিপুকে সংযত রাখুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অসুস্থবোধ করতে পারেন। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। সবার সঙ্গে বিনয়ী আচরণ করার চেষ্টা করুন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় মন বসাতে পারবেন। দুপুরের পর কিছুটা অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে সুফল পাবেন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। আর্থিক দিক ভালো যাবে। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। ব্যয় কিছুটা বাড়তে পারে। শরীর ভালো থাকতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন।
