‘কারো মৃত্যুকে আমি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে নারাজ’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৩

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এখনো বলিউড পাড়ার মূল আলোচনার বিষয়। একের পর এক বিষয় উঠে আসছে গণমাধ্যমে। এরমধ্যে বিভিন্ন তারকারাও নিয়মিত বিভিন্ন মন্তব্য করছেন বিষয়টি নিয়ে।

সম্প্রতি তাপসী পান্নু জানালেন তার মন্তব্য। সুশান্তের মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিগত আড়াই মাসে যত চর্চা হয়েছে, অতীতে ইন্ডাস্ট্রি আর কোনও ইস্যু এভাবে চর্চিত হয়েছে কিনা বলা দায়! আর ঠিক সেই বিষয়টিতেই আপত্তি অভিনেত্রী তাপসী।

সমপ্রতি ভাররত এক গণমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন তিনি। সেখানেই সুশান্তের মৃত্যু নিয়ে যা চলছে, তাতে দুঃখপ্রকাশ করেন তিনি। তার কথায়, ‘আমি সবসময়ে এটা মেনে এসেছি। আজও তার অন্যথা হয়নি। কারো মৃত্যুকে আমি ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করতে নারাজ। যাদের উপর আমার ক্ষোভ রয়েছে তাদের বিরুদ্ধে এটাকে অ্যাজেন্ডা করে চলার পক্ষপাতী আমি নই। কিন্তু আজকাল তো দেখি অনেকেই তা করছে! আমি সুশান্তকে বরাবর পর্দায় একজন দক্ষ অভিনেতা হিসেবে দেখে এসেছি, কিন্তু এখন দেখছি তার ব্যক্তিগত জীবন, পরিবার, সম্পর্ক, লাইফস্টাইল না জানি এরকম আরও কত কিছু নিয়ে জনসমক্ষে চর্চা করা হচ্ছে!’ নাম না করে তাপসী যে এই মন্তব্যে কঙ্গনা রনওয়াতকে বিঁধেছেন। সমপ্রতি সুশান্ত ইস্যুতে মূল অভিযুক্ত তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর সমর্থনে একটি টুইট করেছিলেন তাপসী পান্নু। তিনি বলেন, ‘দেশের আইন ব্যবস্থার উপর বিশ্বাস রাখুন। এখনও তো কেউ দোষী প্রমাণিত হয়নি। সুশান্তের সঙ্গে ন্যায় হোক রিয়ার সঙ্গেও। ‘মিডিয়া ট্রায়ালের’ বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করেছিলেন অভিনেত্রী লক্ষী মাঞ্চুর। তা শেয়ার করেই সমর্থন জানিয়েছেন তাপসী পান্নু। স্বাভাবিকভাবেই রিয়া চক্রবর্তীর পাশে দাঁড়ানোর ‘সভ্য’ দেশের নেটিজেনদের একাংশের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে তাপসীকে।