এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শহরালী’। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, সাজু খাদেম, নাদিয়া, শাহনাজ খুশী, মৌটুসী বিশ্বাস, নাবিলা ইসলাম, রিমি করিম, তামিম মৃধা, আহসান হাবিব নাসিম, আব্দুল কাদের, মাসুম বাশার, মিলি বাশার, শফিক খান দিলু, এটিএম রাসেল, রানা প্রমুখ। শহরালী নামের এক শিক্ষিত বেকর যুবক বন্ধুর সন্ানে জীবনে প্রথম ঢাকা শহরে এসে সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়ে। অসহায় শহরালী বন্ধুর ঠিকানা হারিয়ে কোন উপায় খুঁজে পায় না। এমনই এক গল্পে নির্মিত নাটকটি।
