সম্প্রতি বাংলাদেশের বাজারে তাইওয়ানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস নিয়ে এল তাদের জনপ্রিয় ভিভোবুক এস সিরিজের ২০২০ সংস্করণ আসুসবুক এস১৪ এবং এস১৫। বাংলাদেশে আসুস-এর একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড সারাদেশে তার সকল ব্রাঞ্চসমূহে একযোগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কাঙ্খিত সিরিজের যাত্রা শুরু করে।
ইন্টেল দশম জেনারেশন কোর আই৫ ও কোর আই৭ প্রসেসরের সাথে ৮জিবি অথবা ১৬জিবি র্যামের সমন্বয়ে বাজারে এসেছে। ল্যাপটপটিতে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স হিসেবে থাকছে ইন্টেল ইউএইচডি গ্রাফিক্স চিপসেট। এস১৫ সিরিজের সাথে থাকছে NVIDIA GeForce MX250/MX350 এক্সটার্নাল গ্রাফিক্স। স্টোরেজ হিসেবে থাকছে ৫১২ জিবি M.2 NVMe PCIe3.0 এসএসডি। এছাড়াও অতিরিক্ত ঝঝউ সংযোজন করার সুেযাগ থাকছে যা ইন্টেল অপটান এইচ১০ মেমরি সমর্থন করে। এই ল্যাপটপটিতে ৫০ ডব্লিউএইচআর ব্যাটারি আছে যা ল্যাপটপটিকে দ্রুত চার্জ হতে সাহায্য করে যার মাধ্যমে মাত্র ৪৯ মিনিটেই ল্যাপটপটি ৬০% চার্জ করতে সক্ষম হয়। সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডি হওয়া সত্বেও ওজন মাত্র ১.৪ কেজি (এস১৪) এবং ১.৮কেজি (এস১৫)। এর পাশাপাশি ল্যাপটপটি এএমডি রাইজেন ৪০০০ সিরিজের প্রসেসরের সাথেও পাওয়া যাচ্ছে। ল্যাপটপটির বাজারমূল্য শুরু হয়েছে ৬৯,৫০০ টাকাথেকে, সাথে রয়েছে ২ বছরের জন্য বিক্রয়োত্তর সেবা। ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের শাখাসহ অনুমোদিত ডিলার হাউজে।
