ক্যাপশন নিউজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২০:২৫

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনস্ট্রেশন (এফএএ) অ্যামাজনকে সোমবার এই অনুমতি দিয়েছে। 

দেশটিতে ড্রোনে করে পণ্য ডেলিভারি করতে দীর্ঘদিন থেকেই অনুমতির জন্য আবেদন করে আসছিল অ্যামাজন। নানা জটিলতায় সেটি এতোদিন অনুমতি পায়নি। এফএএ বলছে, একটা কঠোর নিয়মের মধ্যে দিয়েই অ্যামাজনকে পণ্য ডেলিভারি করতে হবে। এসব ক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি সবার আগে নিশ্চিত করতে হবে কোম্পানিকে। অনুমতির সনদটি এসেছে এফএএ রেগুলেশনের ১৩৫ ধারায়। তাতে বলা হয়েছে, ছোট আকারের ড্রোন ব্যবহার করে গ্রাহকদের কাছে পণ্য ডেলিভারি দেয়া যাবে।