বাফুফের নির্বাচনের তপশিল ঘোষণা আজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

বাফুফের নির্বাচন আগামী ৩ অক্টোবর। এরই মধ্যে বাফুফের নির্বাচন কমিশন কয়েক দফায় বৈঠকে বসেছিল। আজ নির্বাচন কমিশন তপশিল ঘোষণা করবে। এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে হয়েছে। তপশিল বাফুফের নোটিশ বোর্ডেই নয়, বাফুফের যেসব প্রচার মাধ্যম রয়েছে সবখানেই প্রকাশ করা হবে বলে আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। গত এপ্রিলে বাফুফের বর্তমান কমিটির চার বছর মেয়াদ পূর্ণ হয়েছে। করোনার কারণে ফিফা বর্তমান কমিটিকেই কার্যক্রম পরিচালনার দায়িত্ব দিয়েছে।