১০ বছরের ক্যারিয়ারে এর আগে কখনোই পাঁচ মাস ক্রিকেটের বাইরে ছিলেন না বিরাট কোহলি। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে মাঠের বাইরে লম্বা সময় কাটিয়ে অবশেষে আইপিএল উপলক্ষ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ট্রেনিংয়ে ফিরেছেন। দলটির ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে কোহলি বলেছেন, যতটা মনে হচ্ছিল, ততটা মিস করেননি খেলাটা।
কোহলি বলছিলেন, এই সময়টা তিনি বরং একটু স্বস্তিতে কাটিয়েছেন, ‘সব ঠিক আছে। যতটা ভেবেছিলাম ক্রিকেট ততটা মিস করিনি। সম্ভবত গত ৯-১০ বছরের মধ্যে এটাই আমার একমাত্র লম্বা সময়ের বিরতি।’
