বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক কোচ ডেভিড ক্যাপেল আর নেই। গতকাল ৫৭ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ইংল্যান্ডের সাবেক এ ক্রিকেটার। গতকাল আইসিসি এ সংবাদ নিশ্চিত করেছে। ২০১৬ থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সালমা খাতুন-রুমানাদের হেড কোচ ছিলেন ক্যাপেল।
