মাগুরায় পৌর আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে আহত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:২০

মাগুরা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল খানকে (৩৫) কুপিয়ে আহত করেছে এক যুবক। গতকাল বুধবার সকালে হেলাল খান ব্যবসায়ী রুবেলের কাছে পাওনা টাকা চাইতে গেলে এই ঘটনা ঘটে। মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহত হেলাল খান জানান, রুবেলের সঙ্গে তার ঠিকাদারী ব্যবসার লেনদেন ছিল। এই লেনদেনের সূত্রে রুবেলের কাছে তার ৩ লাখ ৩ হাজার টাকা পাওনা ছিল।