পাখির অত্যাচারে অতিষ্ঠ ধানচাষিরা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৭

গঙ্গাচড়ায় পাখির অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন ধানচাষিরা। ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি এসে খেয়ে যাচ্ছে ধান। ফলে ধান রক্ষায় কেউবা খেতজাল দিয়ে ধান ঢেকে দিয়েছে। কেউবা খেতের মধ্যে খড়ের মূর্তি তৈরি করেছে। কেউবা মাচা তৈরি করে টিন বাজিয়ে পাখি তাড়ানোর ব্যবস্থা করেছে। উপজেলার পশ্চিম মাদ্রাইন গ্রামের সুমন মিয়া জানান, পাখির অত্যাচারে বাধ্য হয়ে জাল কিনে খেত ঢেকে দিয়েছেন। একই গ্রামের রবিউল ইসলাম বলেন, পাখির অত্যাচারে আগেই ধান কেটেছি। উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, পাখির হাত থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়াসহ অন্য ব্যবস্থাও করা যেতে পারে।