গোবিন্দগঞ্জ পৌর শহর এলাকায় শখের বশে বাড়ির ছাদে দেশি-বিদেশি ফল-মূল ও সবজির পরিপূর্ণ এক মিশ্র বাগান গড়ে তুলেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র লিংকন। তার ছাদ বাগানের এমন উদ্যোগ অন্যদেরকেও বাগান করতে অনুপ্রাণিত করছে। আহসান হাবীব প্রধান লিংকন জানান, বাগান থেকে উত্পাদিত ফসল আমার পরিবারের চাহিদা মেটাচ্ছে। এখন বাগানে দেশি-বিদেশি প্রায় ৬০ প্রজাতির ফলদ বৃক্ষ রয়েছে। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মাসুদুর রহমান বলেন, তারা মানুষকে ছাদবাগান করতে উত্সাহিত করছেন। এ ধরনের ছাদবাগান মানুষের পারিবারিক পুষ্টি ও সবজির চাহিদা মেটাবে।
