সরকারি প্রণোদনার ৫৯টি মাল্টার চারা থেকে কলমের মাধ্যমে চারা তৈরি ও সে চারা বিক্রি করে এখন লাখপতি চৌগাছায় ধুলিয়ানী ইউনিয়নের আজমত গ্রামের আব্দুল করিমের ছেলে বারিউল ইসলাম (২৮)।
তিনি বলেন, প্রথম বছর মাল্টার চারা বিক্রি করে প্রায় ৩ লাখ টাকা আয় হয়েছে। চলতি মৌসুমে আরো ৩-৪ লাখ টাকার চারা বিক্রি করতে পারব। উপজেলা কৃষি কর্মকর্তা রইস উদ্দীন বলেন, এখানকার মাটি, আবহাওয়া আর পরিবেশ অনুকূলে থাকায় কৃষকরা চাষাবাদে যেমন বৈচিত্র্য এনেছেন, তেমনি এগিয়ে যাচ্ছেন নতুন নতুন কৃষি প্রযুক্তিনির্ভর জ্ঞান উদ্ভাবনিতে।
