বানারীপাড়ায় খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

বানারীপাড়ায় সন্ধ্যা নদী পারাপারে যাত্রী সাধারণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন খেয়া ইজারাদারের লোকজনের খামখেয়ালীপনায়। অতিরিক্ত যাত্রী বোঝাই করে পারাপার করছে। সন্ধ্যা নদী পার হতে যাত্রী প্রতি তিন টাকার স্থলে পাঁচ টাকা, বাইসাইকেল পাঁচ টাকার স্থলে আট টাকা, মটর সাইকেল ১৫ টাকার স্থলে ৩০ টাকা, অটো বা বৌ গাড়ী ৩৫ টাকার স্থলে ২০০ টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এদিকে ইজারাদার মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী তাদের বিরুদ্ধে অভিযোগ মিথ্যা দাবি করেন। তিনি বলেন, তার ছেলে কারো সঙ্গে খারাপ ব্যবহার করে না। এ ব্যাপারে ইজারা কর্তৃপক্ষ বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মানিকহার রহমান জানান, টোল চার্ট ছাড়া খেয়ায় যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা সম্পূর্ণ অন্যায়। আমি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেব।