রাজবাড়ীতে বালুবাহী ২৬ ট্রাক আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

রাজবাড়ীতে জেলা ট্রাফিক পুলিশ ও থানা পুলিশের বিশেষ অভিযানে বালুবাহী ২৬টি ট্রাক আটক করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করা হয়। পরে মোটরযান আইনে অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়। রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মল্লিক তাজুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা শেষে ট্রাকগুলো নিয়ে যান ট্রাকের মালিকরা।