মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্র নিখোঁজ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৯

গোপালগঞ্জে মাছ ধরতে গিয়ে মধুমতী নদীতে ডুবে কলেজছাত্র হাবিল সিকদার (২০) নিখোঁজ হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মধুপুরে মধুমতী নদীতে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ হাবিল সিকদার পার্শ্ববর্তী মানিকহার গ্রামের মুসা সিকদারের ছেলে এবং গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার স ম আরিফুল হক জানান, মধুমতী নদীর ভাঙনকবলিত এলাকায় খেপলা জাল দিয়ে মাছ শিকার করছিলেন ঐ কলেজছাত্র। দেহের ভারসাম্য রক্ষা করতে না পেরে তিনি পড়ে নিখোঁজ হন।