বিশ্বনাথে বিদ্যুত্স্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

সিলেটের বিশ্বনাথে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ফারুক মিয়া (৩৫) নামে এক ভাঙাড়ি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলার দেওকলস ইউনিয়নের ধলীপাটলী গ্রামের আপ্তাব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) গোপেশ দাশ বলেন, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।