মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় জরিমানা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪০

ডিমলায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারের মেসার্স মেহেদি ট্রেডার্সের স্বত্বাধিকারী ছাতনাই বালাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে (কীটনাশক ব্যবসায়ী) মেহেদি হাসানকে বুধবার জরিমানা করা হয়। ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ তমাল অভিযান চালান।