ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শিশুশ্রম ব্যবহার করার অপরাধে এক বেকারি সিলগালা করে দেওয়া হয়েছে। পাশাপাশি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উত্পাদন এবং মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বাজারজাত করার অপরাধে বেকারির মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে-এ-আলম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পৌর শহরের নারায়ণপুর এলাকার ইসলামিয়া বেকারির মালিক বায়োজিদ আহমেদকে ১০ হাজার টাকা জরিমানা করে বেকারিটি সিলগালা করা হয়।
