রামগতিতে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মাকছুদ (৪৫) নামের এক কৃষি শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চর বাদাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর কলাকোপা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মাকছুদ ঐ এলাকার সফিক উল্যাহর ছেলে। এ ঘটনায় বুধবার সকালে শিশুর মা বাদী হয়ে মাকসুদকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার পর আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত মাকছুদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
