বরিশালে নারীর ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

বরিশালে নারীর ক্ষমতায়ন ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্যবিষয়ক সচেতনতা ও অধিকারবিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা প্লান বাংলাদেশ ন্যাশন্যাল, চিলড্রেন টাস্কফোর্স ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। ন্যাশন্যাল চিলড্রেন টাস্কফোর্সের সভাপতি কথক বিশ্বাস জয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. জসিম উদ্দিন, মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিল আরা খানম ও শিশুবিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।