কিশোরগঞ্জে বিদ্যুত্স্পৃষ্টে ২ জনের মৃত্যু

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪১

কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব ভরাটি গ্রামে বুধবার দুপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নজরুল মিয়ার ছেলে ইব্রাহিম রাসেল (২৮) ও মজলু মিয়ার স্ত্রী নাজমা আক্তার (৪৯)। স্থানীয়রা জানান, এদিন দুপুরে প্রথমে বাড়ির পাশ দিয়ে টানানো জিআই তারের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যায় রাসেল। তার চিত্কার শুনে তাকে বাঁচাতে এসে চাচি নাজমাও বিদ্যুত্স্পৃষ্ট হন।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।