রামগতিতে পানিতে ডুবে মো. রিয়াজ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার চর আলগী ইউনিয়নের চরনেয়ামত এলাকায় এ ঘটনা ঘটে। রিয়াজ ওই এলাকার হাজি আবু বকর মিয়া বাড়ির মো. ইব্রাহীমের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সবার অজান্তে শিশুটি নিজ বাড়ির পুকুরে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে। স্থানীয় চর আলগী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শাখাওয়াত হোসেন বাবু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
