ঘিওরে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সঞ্চয় ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বানিয়াজুরি ইউনিয়ন সরকারি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এসডিআইয়ের ব্যবস্থাপনায় এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এ বিশেষ সঞ্চয় ও বৃত্তি প্রদান করা হয়। এসডিআইয়ের প্রতিষ্ঠাতা ও সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, বানিয়াজুরী ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চতু, জেলা আঞ্চলিক ব্যবস্থাপক মো. মিলন মিয়া, বানিয়াজুরি ইউনিয়নের এসডিআই সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. শহীদউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে ৩৬ জনকে শিক্ষাবৃত্তি এবং পাঁচ জনকে বিশেষ সঞ্চয় বাবদ মোট ২ লাখ টাকা দেওয়া হয়।
