উপজেলার পিরোজপুর ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। মঙ্গলবার এলজিএসপি-৩ (বিবিজি) ২০১৯-২০২০ বছরের অর্থায়নে পিরোজপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিটি স্কুলের কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকদের হাতে প্রজেক্টর তুলে দেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। এ সময় পিরোজপুর ইউনিয়ন পরিষদের সব সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাসুম বলেন, ভবিষ্যতে বাকি স্কুলগুলোতে প্রজেক্টর বিতরণের পাশাপাশি সব স্কুল ডিজিটাল পদ্ধতির আওতায় আনা হবে এবং সব বিদ্যালয়ে ইন্টারনেটের সংযোগব্যবস্থা ও শিক্ষার মান বাড়াতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
