হোয়াইট হাউজের কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার মেলানিয়া ট্রাম্পের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০০:২৮

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউজের ব্যবসা-বাণিজ্যের কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন। তিনি হোয়াইট হাউজের ই-মেইল ব্যবহার করেননি বলে জানিয়েছেন তার সাবেক সিনিয়র উপদেষ্টা স্টিফেনি উইনস্টন উল্কওফ। তবে ফার্স্ট লেডি সরকারি কর্মকর্তা নন। তাই তাকে প্রেসিডেন্ট কিংবা ভাইস প্রেসিডেন্টের মতো আইন মেনে চলতে হয় না। তবে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার নিয়ে গুরুতর আইন লংঘনের অভিযোগ তুলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাই মেলানিয়ার ই-মেইল ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। -সিএনএন