মো. সালাহউদ্দিন
দৈনিক ইনকিলাবের সাবেক প্রধান ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সালাহউদ্দিনের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষ্যে মরহুমের বাসভবন ৬০/২, বংশাল, ঢাকায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
