ভারতের জেল থেকে মুক্তি পেয়ে আসা কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৬ জেলের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন খাদ্য সহায়তা প্রদান করেছেন। বৃহস্পতিবার (৩ স্টেপ্টেম্বর) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন: নিজ ঘর বার্সায় ফিরলেন কুটিনহো
উপজেলা প্রশাসন চিলমারীর আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু ও চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/এএএম

