স্প্যানিশ তারকা সার্জিও রামোস বলেছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার লিওনেল মেসির আছে এবং তকে সে সিদ্ধান্ত নেয়ার অধিকার দেয়া উচিৎ।
জাতীয় দলের হয়ে উয়েফা নেশন্স লিগের ম্যাচ খেলতে স্টুটগার্ড সফররত রামোস বলেন, নিজের ভবিষ্যৎ গড়ার অধিকার তার (মেসি) আছে। তবে যথার্থ সেরা পথেই তিনি এটি করছেন কিনা আমি জানি না।’
ঘরোয়া এবং ইউরোপীয় লড়াইয়ে রিয়াল মাদ্রিদ তারকা রামোসের অন্যতম প্রতিদ্বন্দ্বী মেসি। এই দুই জনের বয়সও প্রায় সমান। লা লিগার শিরোপা জয়েও দুইজন লাভ করেছেন প্রায় সমান সম্মান। বিগত ১৬ বছর ধরে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ভাগাভাগি করে জিতে আসছে লা লিগার শিরোপা।
আরো পড়ুন : ছুটি কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন নেইমাররা
রামোস মনে করেন মেসি চলে যাওয়া মানে স্প্যানিশ ফুটবলের জন্য এক বিশাল ক্ষতি। লিও নিজ দলের পাশাপাশি স্প্যানিশ লিগকেও সমৃদ্ধ করেছেন। মেসি হচ্ছেন বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার মেসি অর্জন করেছেন।
ইত্তেফাক/ইউবি
