তা র কা ব চ ন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২০:৫৫

দেখতে দেখতে অভিনয় জীবনের এতগুলো বছর কখন যে পার হয়ে গেল টেরই পেলাম না! দীর্ঘ এই চলার পথে সবসময় অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, যা আমাকে এগিয়ে চলার অনুপ্রেরণা জুগিয়েছে। শুরু থেকেই একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি। আমৃত্যু অভিনয়ই করতে চাই। সেই শুরু থেকে যেমন আগ্রহ নিয়ে প্রতিটি কাজ করেছি, এখনও সেই আগ্রহ নিয়েই কাজ করি। প্রতিদিন নতুন শিখেছি। এখনও শিখছি। শুধু অভিনয় করব বলে সরকারি চাকরিও করিনি। অভিনেতা হওয়ার দীর্ঘ পথ চলতে চলতে কত ঘটনাই তো আছে আমার জীবনে। অখণ্ড অবসরে সেই দিনগুলোর কথা ভাবতে ভালোই লাগে।

 

 

অভিনয় জীবনের চার দশক প্রসঙ্গে অভিনেতা শহীদুজ্জামান সেলিম