আগস্টে ওষুধ খাতে সর্বোচ্চ লেনদেন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:০৯

আগের মাসের মতো আগস্টেও দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের শেয়ারে। আগস্টে এ খাতের শেয়ারে ৩ হাজার ৯৭৬ কোটি ৭১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগস্ট মাসের মোট লেনদেনের ২১ দশমিক ৩৬ শতাংশ। জানা গেছে, বিদায়ি মাসে ডিএসইতে মোট ১৮ হাজার ৬১৭ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিমা খাতে ১৩ দশমিক ৪৫ শতাংশ লেনদেন হয়েছে। আর ১০ দশমিক ৯২ শতাংশ লেনদেন হয়ে তৃতীয় অবস্থানে ব্যাংক খাত।

বিদায়ি মাসে অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ৯ দশমিক ০৭ শতাংশ, বিবিধ খাতে ৭ দশমিক ৮১ শতাংশ, বস্ত্র খাতে ৭ দশমিক ৩০ শতাংশ, বিদ্যুত্ ও জ্বালানি খাতে ৭ দশমিক ১৩ শতাংশ, খাদ্য খাতে ৪ দশমিক ৭৬ শতাংশ, টেলিযোগাযোগ খাতে ৩ দশমিক ৪৩ শতাংশ, আর্থিক খাতে ৩ দশমিক ২৩ শতাংশ, সিমেন্ট খাতে ২ দশমিক ৮৪ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২ দশমিক ৪৮ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ২ দশমিক ১৯ শতাংশ, সিরামিক খাতে ১ দশমিক ০৫ শতাংশ, এছাড়া চামড়া, পেপার অ্যান্ড প্রিন্টিং, সেবা ও আবাসন, ভ্রমণ ও অবকাশ, পাট এবং বন্ড খাতগুলোতে এক শতাংশের কম করে লেনদেন হয়েছে।