বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বিস্তার রোধে সব পর্যায়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কাউট সদস্য ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইনে ২৬ মার্চ ডেটল হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ শুরু হয় এবং প্রতিযোগিতাটি শেষ হয় ৩১ মে। ডেটল হ্যান্ডওয়াশ চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে চেক হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে থেকে পাঁচ জন স্কাউটস সদস্য ও পাঁচ জন সাধারণ শিক্ষার্থী।
পুরস্কার হিসেবে প্রথম বিজয়ীকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা, ২য় বিজয়ী ৪০ হাজার, ৩য় বিজয়ী ৩০ হাজার, ৪র্থ বিজয়ী ২০ হাজার এবং ৫ম বিজয়ী ১০ হাজার টাকা। ২ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৭টায় অনলাইনের মাধ্যমে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেয় প্রতিযোগিতার আয়োজকরা। বিজয়ী স্কাউট সদস্যরা হলেন—মেধা সরকার, সামিহা রাইসা সাবিহ্, সাদিক আল রাফি, মুহিবা তায়্যিবা তোহা, সানজানা রহমান লিমা এবং স্কাউট সদস্য ছাড়া বিজয়ীরা হলেন—স্বর্ণা মাহমুদ, রাধা সেন, দিপ বিন্দু দাস, নাবিলা আলম, শাইনি নুসরাত। ইউএনডিপি, বাংলাদেশ স্কাউটস ও ডেটল হারপিক পরিচ্ছন্ন বাংলাদেশের সম্মিলিত উদ্যোগে অনলাইন প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। —প্রেস বিজ্ঞপ্তি
