অশ্বিনকে সমর্থন পন্টিংয়ের

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

বোলার ডেলিভারি করার আগেই নন স্ট্রাইকার বেরিয়ে গেলে তাকে আউট করে ফেলার নিয়ম আছে। এই আউট নিয়ে পরষ্পর বিরোধী মতে ছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রিকি পন্টিং। অশ্বিন মনে করেন, এ অবস্থায় আউট করাই উচিত। পন্টিং উল্টোটা মনে করেন। তবে অশ্বিন সম্প্রতি প্রস্তুাব দিয়েছেন এরকম ক্ষেত্রে ব্যাটিং দলকে জরিমানা করার। আর সেই প্রস্তাবে একমত পন্টিং। পন্টিং স্বীকার করেছেন যে, আগে বেরিয়ে গেলে ব্যাটসম্যান একটা বাড়তি সুবিধা পায়, ‘তুমি কীসের ভিত্তিতে বলছো, পুরোটাই বুঝতে পারছি। আমি এটা বলার চেষ্টা করিনি যে তুমি অন্যায় কিছু বলেছ। কারণ, এটা ক্রিকেটের আইনেই আছে। এটা করতেই পারো।’