আইপিএল খেলছেন না মালিঙ্গা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৩

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মুম্বাই ইন্ডিয়ানসের অবিচ্ছেদ্য অংশ। সেই লাসিথ মালিঙ্গা এবার আইপিএল খেলতে পারছেন না। না, করোনা ভীতি বা এ ধরনের ব্যাপার নয়। মুম্বাই দল থেকে জানানো হয়েছে, নিতান্ত পারিবারিক কারণে দলের সঙ্গে আবুধাবি যেতে পারেননি এই ফাস্ট বোলার। ক্রিকইনফো দাবি করেছে, মালিঙ্গার বাবা খুব অসুস্থ। সামনের সপ্তাহে তার হয়তো একটি অপারেশন লাগবে। আর এরকম ক্ষেত্রে মালিঙ্গা তার বাবার পাশে থাকতে চান বলেই তিনি দলের সঙ্গে যাননি। শুরুতে মনে করা হচ্ছিল, বাবার অপারেশন শেষে তিনি আবুধাবি যাবেন। কিন্তু এখন আর সে সম্ভাবনাও নেই।