বধ্যভূমির স্মৃতিস্তম্ভ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৮

তালার জালালপুর বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার এ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুত্ফুল্লাহ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমান্ডার মো. মফিজউদ্দীন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটুসহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর ৭৪ লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণকাজ বাস্তবায়ন করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।