বরিশালে মাদক নিরাময় কেন্দ্রের কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত সুমন খানের ভাই বাদী হয়ে বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল ইসলাম জানান, নগরীর রূপাতলীর ড্রিম লাইফ নামক ঐ মাদক নিরাময় কেন্দ্রের সাত জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও বুধবার রাতেই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে ড্রিম লাইফ মাদক নিরাময় কেন্দ্রের মালিক বায়জিদ হোসেন বাপ্পী, কর্মী উজ্জ্বল সমাদ্দার, মো. রায়হান, ফজলে রাব্বি ও আবুল কালাম।
