দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর অবশেষে চালু হয়েছে কমলগঞ্জের ব্যক্তিমালিকানাধীন দলই চা-বাগান। বুধবার শ্রীমঙ্গলস্থ শ্রম অধিদপ্তরের কার্যালয়ে ত্রিপক্ষীয় বৈঠক শেষে বৃহস্পতিবার সকালে দলই চা-বাগানে উপজেলা প্রশাসন, চা-শ্রমিক নেতৃবৃন্দ, শ্রম অধিদপ্তরের কর্মকর্তা ও মালিক পক্ষের উপস্থিতিতে আলোচনা সাপেক্ষে দ্রুত সময়ে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ব্যবস্থাপককে বদলির আশ্বাসে চা-বাগান চালু হয়। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দেয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, দলই চা-বাগান মালিক পক্ষের দেওয়া আশ্বাস পূরণ হলে চা-বাগানে আর সমস্যা থাকার কথা নয়।
