র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল বৃহস্পতিবার ভোরে ভৈরবপুর নাটালের মোড় এলাকা থেকে গাঁজাভর্তি ট্রাকসহ চার জনকে আটক করেছে। তাদের কাছ থেকে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং নগদ ১৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, হবিগঞ্জের সীমান্ত এলাকা থেকে গাঁজা নিয়ে একটি ট্রাক নরসিংদীর দিকে যাচ্ছে মর্মে খবর পেয়ে র্যাব সদস্যরা নাটালের মোড় এলাকায় ওত পাতে। এ সময় গাঁজাভর্তি ট্রাকসহ চার জনকে আটক করা হয়। ভৈরব থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
