বরিশালে মাদক নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ছয় মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন ১ম আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রুপম দাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী এলাকার মৃত সারদা মোহন দাসের ছেলে। অপরজন রাসেল খলিফা বিল্ববাড়ি এলাকার মৃত আব্দুল মান্নান খলিফার ছেলে।
