মহেশপুরে অস্ত্র উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

মহেশপুর-চৌগাছা সড়কের নওদা গ্রামের বাঁশঝাড় থেকে বুধবার গভীর রাতে পরিত্যক্ত অবস্থায় দুইটি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামের নির্দেশে ওসি (তদন্ত) রাশেদুল আলম, এসআই হায়াত মোহাম্মদ ও জমির হোসেন, এএসআই সজল কুমার মণ্ডল অভিযান চালিয়ে বাঁশঝাড়ের ভেতর থেকে দুইটি ওয়ান সার্টারগান ও দুইটি লোহার পাইপ উদ্ধার করেন।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, অস্ত্রধারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।