অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজাল পণ্য বিক্রির অভিযোগে মীর্জাগঞ্জে তিনটি হোটেল ও একটি মুদি দোকানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার বিকালে উপজেলা সদরের সুবিদখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান-উজ্জামান। প্রতিষ্ঠানগুলো হচ্ছে—হোটেল আল মুনসুর, হোটেল তাজমহল, লিটন হোটেল ও রেস্টুরেন্ট এবং মেসার্স মা স্টোর মুদি দোকান।
