এই সময়ের ছড়া

মানুষ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৩

এত্তো এত বই পড়িয়া

যতোই করো জ্ঞানার্জন

খারাপ কাজের শিরোপাটা

মানুষ করো ক্যান অর্জন?

 

এসব কথা মাথায় ঘোরে

ভরে না কূল কিনারায়

সত্যি বলো অন্য কেহ

মানুষের ব্রেন কি নাড়ায়?

 

নইলে মানুষ এত অধম

হইতে পারে কী করে?

দেখতে হবে কোথায় গলদ

নাকি গলদ শিখরে।

 

সময় আছে মানুষ তুমি মানুষ হও

আলোয় ভরা এই সমাজের ফানুস হও।