বরিশালে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ২১:২৭

বরিশালে মুজিববর্ষের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বিএম কলেজ রোডে কোতোয়ালি থানায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) শাহাবুদ্দিন খান।  এ সময় আলোচনাসভায় তিনি উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘তোমরা স্বাধীন দেশের পুলিশ, তোমরা ব্রিটিশ পুলিশ নও, তোমরা জনগণের পুলিশ’। সেই জনগণের পুলিশ হওয়ার প্রত্যয় নিয়ে মুুক্তিযোদ্ধা, কৃষক-শ্রমিক, মেহনতি মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে থানাগুলোকে এলাকাভিত্তিক ভাগ করে দেওয়া হয়েছে। এ লক্ষ্যে গঠিত বিট পুলিশিং কার্যালয়ের বিট অফিসার জনগণের যে কোনো সহযোগিতায় পাশে থাকবেন। তিনি আরো বলেন, কমিউনিটি ও বিট পুলিশিং একে অপরের পরিপূরক। আমরা চাই অপরাধ দানা বাঁধার আগেই সেটিকে ধূলিসাত্ করে দিতে। বরিশালে মেট্রোপলিটন পুলিশের চার থানাকে ১৯৭টি বিটে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মোহাম্মদ হানিফ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন অতিরিক্ত পু?লিশ ক?মিশনার প্রলম চিসিম ও কোতোয়া?লি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম প্রমুখ।