কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় আনোয়ার সিটিতে নকল প্যারাসুট নারিকেল তেল ও কুমারিকা তেল তৈরির সময় প্রায় ২৫ লাখ টাকা মূল্যের নকল তেল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল হোসেন জানান, তারা গোপন সূত্রে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঐ কারখানায় অভিযান চালিয়ে নকল এসব পণ্য জব্দসহ চার শ্রমিক ও পণ্যবাহী ট্রাক আটক করে। পরে ভেজাল ও নকল পণ্য প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। এ ব্যাপার পুলিশ বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
