টঙ্গিবাড়ীতে তিন সন্তান ও স্ত্রীকে রেখে স্বামীর পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্ত্রী। ভুক্তভোগী নিশি আক্তার উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের আঁটিগাঁও গ্রামের নিজাম মেলকারের মেয়ে। নিজাম মেলকার বলেন, ‘সাত বছর আগে ময়মনসিংহের আসগর আলীর ছেলে তাহের উদ্দীনের সঙ্গে নিশির বিয়ে হয়। তাদের ঘরে দুটি ছেলেসন্তান ও দুই মাসের একটি মেয়েসন্তান রয়েছে। জামাতা বেকার থাকায় বিয়ের পর থেকেই আমার বাড়িতেই ছিল। মেয়ের মুখের দিকে তাকিয়ে কখনো কিছু বলি নাই। পাঁচ মাস পূর্বে জামাতা নগদ ৭ লাখ টাকা ও নিশির ৩ ভরি সোনার অলংকার নিয়ে পালিয়ে যায়। এতদিন খোঁজাখুঁজি করে কোথাও জামাতাকে পাচ্ছি না। মেয়ের ভবিষ্যত্ নিয়ে আমি খুবই দুশ্চিন্তায় আছি।’ টঙ্গিবাড়ী থানার ওসি মো. হারুন উর রশিদ জানান, এ বিষয়ে এখনো পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি।
