ফকিরহাট (বাগেরহাট) :জেলার ফকিরহাটে করোনার মধ্যেই কৃষিকাজের মাধ্যমে ঘুরে দাঁড়াচ্ছে গ্রামীণ অর্থনীতি। উপজেলার লখপুুরের শতাধিক বেকার লোক কৃষিকাজের মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। বাড়ির আঙিনা, রাস্তার পাশে আধুনিক প্রযুক্তিতে তারা সবজির চাষ করছেন। কৃষক কালাম মোল্লা, কাদের মোল্লাসহ অনেকেই বলেন, ‘করোনাকালীন বাইরে তেমন কাজ না থাকায় অলস সময় পার করছিলাম। এ সময় রাস্তার পাশে অনাবাদি জমিতে উপসহকারী কৃষি কর্মকর্তা বিপ্লব দাসের পরামর্শে আমরা বারি শিম-৬, সীতাকুণ্ডের ছুরি শিম, পাতাশিম, বরবটি ইত্যাদি চাষ করে স্বাবলম্বী হয়েছি’ —ইত্তেফাক