পঞ্চগড় : এক সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দাম আরও বেড়েছে। পাইকারি বাজারে কিছুটা কম হলেও খুচরায় বিক্রি হচ্ছে আরো বেশি। বাজারে সরবরাহ না থাকা এবং চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। গতকাল পাইকারি বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২২০ টাকা থেকে ২৩০ টাকায়। ঐ মরিচই খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২৪০ থেকে ৩০০ টাকায় —ইত্তেফাক