‘তেজগাঁও রেজিস্ট্রি কমপ্লেক্সে জাতীয় শোক দিবসের আলোচনা সভা’ শিরোনামে গত ১ সেপ্টেম্বর ইত্তেফাকে প্রকাশিত খবর প্রসঙ্গে বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ এক লিখিত বক্তব্য দিয়েছেন। এতে তিনি বলেন, খবরের শেষের অংশে ‘মাঠ বরাদ্দ না দেওয়া এবং অনুষ্ঠানের ব্যানার খুলে ফেলার জন্য জেলা রেজিস্ট্রার সাবিকুন নাহারের সমালোচনার বিষয়টি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্ট বিষয়’। প্রকৃতপক্ষে জেলা রেজিস্ট্রারকে এই ধরনের একটি আলোচনাসভা আয়োজনের বিষয়ে অবগত করা হয়নি। পরে বক্তাগণ বিষয়টি যথাযথভাবে অনুধাবন করেছেন। ফলে ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
